“ক্ষুদ্র নৃ-গোষ্ঠিী” কোটা পুনর্বহালের দাবিতে সাংবাদিক সম্মেলন

৫২

রাঙামাটি প্রতিনিধি :

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকরিতে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী” কোটা পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায়ের নেতারা।

রবিবার (১৩জুন ২০২১) রাঙামাটি শহরে একটি রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ দাবি তোলা হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয় ২০১৮ সালে আরো বেশ কয়েকটি সহ ক্ষুদ্র নৃগোষ্টি কোটা বাতিল কওে সরকার। কোটা বাতিল করায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্টির মানুষ তাদের কর্মসংস্থানের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নৃ-গোষ্টিদের কোটার বাইরে রাখা হলে সরকারের এসডিজি অর্জন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। এ সময় অনগ্রসর জাতি সত্ত্বার অধিকার সুরক্ষার স্বার্থে চাকরি ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্টি কোটা পুনবহালের দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, নাগরিক কমিটির সদস্য অধ্যাপক মং চা নু, নিরুপা দেওয়ান ও সুদত্ত চাকমাG

এ সময় চাকমা সার্কেল চিফ বলেন, অনগ্রসর অঞ্চলের বাসিন্দা হিসেবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পিছিয়ে থাকা বাঙ্গালীদের বিশেষ সুবিধা দিতে সরকার বিবেচনার করতে পারে।

Facebook Comments Box
You might also like