জেলা পরিষদে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে বৃহস্পতি বার থেকে ৩৬ ঘন্টার হরতাল

৬৭

 

বিশেষ প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকেল তিনটায় রাঙ্গামাটির বনরুপায় একটি রেস্তোরায় আয়োজিত এক জরুরী সংবাদ সন্মেলনে এ হরতাল ঘোষনা করা হয়। ঘোষণাকারী পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলমসহ সাধারণ শিক্ষার্থীরা।

নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা কোটা বাতিলের শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো ধরনের সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা হরতালের কর্মসূচি দিয়েছি।”
তারা আরও বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শুন্যপদের সংখ্যাও পরিষ্কারভাবে জানানো হয়নি। সরকার কর্তৃক নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসারে নিয়োগ বাস্তয়নের উদ্যোগ নিয়েছে, যা দুঃখজনক। বক্তারা বলেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে বৈষম্য আর মেধা হত্যার সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

হরতাল চলাকালীন জেলা শহরের সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে জরুরি সেবা যেমন হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ঔষধের দোকান হরতালের আওতার বাইরে থাকবে।

Facebook Comments Box
You might also like