রাঙামাটিতে আন্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

 

স্টাফ রিপোর্টার :
রাঙামাটি আান্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হযেছে। বুধবার সকালে মারী স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. হারুর অর রশিদ, জেলা শিক্ষা অফিসার সরিৎ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, নির্মল বড়ুয়া, এস এম ফরিদ উদ্দিন ছোটন, শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন বলেন খেলা মাধ্যমে আমাদের মাঝে সম্প্রিতীর বন্ধন আরও মজবুত হোক, আমাদের এই জেলা এগিযে যাক এটাই প্রত্যাশ করি।

উদ্বোধনী ম্যাচে লেকার্স পাবলিক স্কুল ও কলেজ এবং রাগিব রাবেয়া কলেজ। শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমণে খেলা জমে উঠে প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় রাগিব রাবেয়া কলেজ। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রাগিব রাবেয়া কলেজ।

টুর্ণামেন্টে জেলার ১২ টি কলেজ অংশ গ্রহণ করে। এই টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ হাজার, ও রানার আপ দলের জন্য রয়েছে ২৫ হাজার টাকা প্রাইজমানি। এছাড়াও ম্যাচ ফি বাদন প্রতিটি দল পাবে ৫ হাজার টাকা।

Facebook Comments Box
You might also like