পতিত আওয়ামীলীগ আমলে নিয়োগ পাওয়া রাবিপ্রবির পিডি আব্দুল গফুর বরখাস্ত

১২৪

স্টাফ রিপোর্টার :

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রকল্প পরিচালক আবদুল গফুরকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় আলোচনা ও পর্যালোচনার পর তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তার বিরুদ্ধে আইসিটি সংক্রান্ত অপরাধে জড়িত থাকা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার ধারাবাহিক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্তকালীন অভিযুক্ত কর্মকর্তা আব্দুল গফুর কোনো ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

সাময়িক বরখাস্ত হওয়া আব্দুল গফুর পতিত আওয়ামী সরকারের আমলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। তার নিয়োগ প্রক্রিয়ায় নানা অস্বচ্ছতা রয়েছে বলে জানা গেছে। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে একাউন্টেড পদে দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box
You might also like