রাবিপ্রবির আয়োজনে রাঙামাটিতে প্রথমবারের মতো হচ্ছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স

৩১

 

স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রামের অপার সম্ভাবনার পর্যটন শিল্পকে আরো বিকশিত এবং দেশ বিদেশে ছড়িয়ে দেয়ার লক্ষে
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রাঙামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স ২০২৬। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টুরিজম বোর্ডের সহযোগিতায় এ কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. নিয়াজ আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান। এ আয়োজনে মিডিয়া পার্টনার হয়েছে দৈনিক আমার দেশ।

এ উপলক্ষে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাঙামাটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান।

সাংবাদিক সম্মেলনে জানানো হয় কনফারেন্সে ৭০ এর অধিক গবেষক তাদের গবেষণা পত্র উস্থাপন করবেন। যা পার্বত্য চট্টগ্রামসহ পুরো বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের ট্যুরিজম কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় “Tourism Tomorrow Nature’s Next Fleck to Explore”।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে নিয়ে কাজ করার অনেক কিছুই রয়েছে। বাস্তবতা হলো সম্ভাবনা তুলনায় এখানে তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি। এ শিল্পকে বিকশিত করে দেশ-বিদেশে ছড়িয়ে দেবার লক্ষ্যে রাবিপ্রবি এ আয়োজন করেছে। কনফারেন্স শেষে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি সুপারিশ মালা প্রেরণ করা হবে। আমরা আশা করছি যা পর্যটন শিল্প উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রামের পার্থ সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ ও ড. সাদ্দাম হোসেন।

Facebook Comments Box
You might also like