জামায়াতের ইশতেহারে গুরুত্ব পেয়েছে পার্বত্য চট্টগ্রাম ইস্যু

১২৯

 

স্টাফ রিপোর্টার :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ইশতেহারে গুরুত্ব পেয়েছে পার্বত্য চট্টগ্রাম। দলটি বুধবার সন্ধ্যায় ৪১ দফার ইশতেহার ঘোষণা করে। এতে ৩৯ নম্বরে স্থান পায় পার্বত্য চট্টগ্রাম ইস্যু।

এতে পার্বত্য চুক্তি সংস্কারের কথা বলেছে জামায়াত। এ ছাড়াও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার কথা বলা হয়েছে। জামায়াতের ইশতেহারে আরো উল্লেখ করা হয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের মাঝে বিবেধ ও বৈষম্য দূর এবং নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। তিন পার্বত্য জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ইশতেহারে ঘোষণা দেয়া হয়।

Facebook Comments Box
You might also like