গণঅধিকার অধিকার পরিষদ রাঙামাটি আহবায়ক কমিটি বিলুপ্ত
স্টাফ রিপোর্টার :
গণঅধিকার অধিকার পরিষদ রাঙামাটি জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। গণঅধিকার অধিকার পরিষদের বিদ্যমান রাঙামাটি আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হযেছে বলে জানায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
আজ ১৬ ফেব্রুয়ারী ২০২৬ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গণঅধিকার অধিকার পরিষদের বিদ্যমান রাঙামাটি আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হযেছে। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির তালিকা দপ্তর বরাবর প্রেরণের জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনকে দায়িত্ব প্রদান করা হলো।
এর আগে এমএ বাশারকে আহবায়ক ও শহিদুজ্জামান রোমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য রাঙামাটি জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণধিকার পরিষদ এর পক্ষে বলুপ্ত কমিটির আহ্বায়ক আবুল বাশার ২৯৯ নং রাঙ্গামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৪৯ ভোট পেয়ে জামানত হারান।