নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে রাবিপ্রবি ভিসির অভিনন্দন
স্টাফ রিপোর্টার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় স্বাধীনতার মহান ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর উত্তরাধিকার তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। একই সাথে তাঁর মন্ত্রী পরিষদকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
ভাইস চ্যান্সেলর তাঁর শুভেচ্ছা বাণীতে বলেন, “জনাব তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন অর্জনের মাধ্যমে তাঁর দলকে বিজয়ী করেছেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাঁর পরিকল্পনা ও তারুণ্যদীপ্ত নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবনমানের সমৃদ্ধি, উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পথে এগিয়ে নিতে সক্ষম হবেন।”
ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।