প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রনালয়ে দুজন মন্ত্রী

১০৯

 

স্টাফ রিপোর্টার :
প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে দুজন মন্ত্রী দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরাকরের গঠিত নতুন মন্ত্রী সভায় এবার প্রথমবারের মতো এ মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক সহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল।

পার্বত্য চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে একজন উপজাতীয় ব্যক্তিকে মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ার বিধি বিধান রয়েছে। সে হিসেবে দীপেন দেওয়ান সহ এ পর্যন্ত প্রতিটি সরকারের সময়ে উপজাতীয় ব্যক্তি এ মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে আসছেন। তবে তারেক জিয়ার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী পরিষদে এবার নতুনত্ব হলো উপজাতীয় মন্ত্রীর পাশাপাশি একজন বাঙালি সম্প্রদায় থেকে প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিভিন্ন মহল।

Facebook Comments Box
You might also like