খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙামাটি ছাত্রদল সভাপতির উদ্যোগে দোয়া মাহফিল
ডেস্ক রিপোর্ট :
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এতিমদের সম্মানে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথম রোজায় ইফতারের আগ মুহুর্তে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মো: অলি আহাদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভীর, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানভীর হোসেন মাহী ও জেলা যুবদল নেতা কাইসার।