শহীদ দিবসের প্রথম পহরে রাঙামাটিতে শ্রদ্ধা নিবেদন

১২

 

স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে । শনিবার একুশের প্রথম পহরে রাত ১২টা এক মিনিটে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফি শহীদ বেদিতে পুষ্পমাল্য দেন।

এর পরপর বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি প্রেস ক্লাব, জেলা বিএনপি ও অঙ সংগঠন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন , সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হতে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষ ভীড় করেন।

Facebook Comments Box
You might also like