রাঙামাটি আসনে পাল্টে গেছে জোটের প্রার্থী

৬৫৪

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার নতুন হিসেবে পাল্টে গেছে ২৯৯ নং রাঙামাটি আসনে জোটের প্রার্থী। জোটের প্রাথমিক আসন সমঝোতায় রাঙ্গামাটি আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামির ভাগে পড়লেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের আসন ১৫ টি থেকে বৃদ্ধি পেয়ে ২০ হলে যোগ হয় ২৯৯ নং রাঙামাটি আসনও।

বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি আসন থেকে বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থী রিক্সা প্রতীকের আবু বকর ছিদ্দিক।

এ বিষয়ে রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক বলেন “আসন সমজোতার খবর শুনেছি তবে এখনো অফিসিয়ালি আমরা জানিনি”। তবে তিনি বলেন কেন্দ্র থেকে জোটের যে সিদ্ধান্ত আসবে শরীক দল হিসেবে তা আমরা মেনে নিবো।

তাফসীল ঘোষণার আগে থেকে রাঙামাটিতে ব্যাপক প্রচারনা চালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ।

Facebook Comments Box
You might also like