পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন আল আমিন
স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ আল আমীন। ২৭ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের অভিপ্রায় অনুযায়ী মোঃ আল আমিনকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্ত মোঃ আল আমিন ৯ম গ্রেড অনুযায়ী বেতন ভাতা ভোগ করবেন।
আল আমিন রাঙামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।