শপথ নিয়ে প্রথমবার এলাকায় ফিরছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

৪৫

 

স্টাফ রিপোর্টার :

রাঙামাটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) নিজ এলাকা রাঙামাটি আসছেন। তিনি ৪ মার্চ পর্যন্ত নিজ এলাকায় অবস্থান করে রাঙামাটিতে সরকারি ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পার্বত্য মন্ত্রীর সরাকরী সফর সুচি থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপ‌থে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাঙামাটি সার্কিট হাউসে অবস্থান করবেন। এদিন বান্দরবান জেলা প্রশাস‌নের সা‌থে সাক্ষাৎ কর‌বেন।

২৮ ফেব্রুয়ারি তিনি ধর্মীয় ও রাঙামাটি জেলা বিএন‌পি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ কর‌বেন।

১ ও ২ মার্চ মন্ত্রী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ২ ফেব্রুয়ারী রাঙামাটি জেলা জামায়া‌তে ইসলা‌মি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ৪ মার্চ স্থানীয় কর্মসু‌চি শেষ ক‌রে রাঙামাটি থেকে চট্টগ্রাম হয়ে তিনি বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
এদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। দলীয় নেতাকর্মীরাও প্রিয় নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Facebook Comments Box
You might also like