কাউকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হবে না : দীপেন দেওয়ান
স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন কাউকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হবে না। সব কিছুর আগে সম্প্রীতিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন সেবাদানে এবং উন্নয়নে বৈষম্য হলে সম্প্রীতি রক্ষা করা সম্ভব না।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহ সরকারি সকল দপ্তরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল জাতি গোষ্ঠীর জন্য কাজ কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী রবিবার (০১ মার্চ ২০২৬) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান।
জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিতে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত, রাঙ্গামাটি রিজয়ন কমান্ডার মোহাম্মদ নাজমুল হক, পুলিশ সুপার সিভিল সার্জন নূয়েন খীসা, ডিজিএফআই পরিচালক আদাদ বিন সাঈদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণ ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে উন্নয়ন কর্মকান্ড সহ জনস্বার্থে যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে।