গোলাগুলির পর সাজেক স্বাভাবিক, শনিবার রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ

স্টাফ রিপোর্টার :

গত বৃহস্পতিবার সাজেক রুটের গঙারামে সেনা বাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষের পর এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল দিচ্ছে।

প্রশাসনের নিষেধাজ্ঞ থাকায় সাজেক পর্যটন কেন্দ্রে কোন পর্যটক আসেনি। রাঙামাটির দীঘিনালা সাজেক সড়কে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে অবরোধ শুক্রবারও পালিত হয়েছে। তবে রাস্তায় অবরোধকারীদের দেখা যায়নি। যানবাহন চলাচল ছিলো একেবােরই কম।

এদিকে বৃহস্পতিবার গঙ্গারামে সেনাবাহিনীর সাথে সংঘর্ষের প্রতিবাদে আজ শনিবার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ। নতুন করে এ অবরোধকে কেন্দ্র করে দূর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে শহর এলাকায় এর তেমন কোন প্রভাব নেই।

রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, অবরোধকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। সাজেক, বাঘাইহাট, দীঘিনালা সহ দুর্গম এলাকায় সেনাবাহিনী অতিরিক্ত টহল দিচ্ছে।

You might also like